নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত ?

প্রশ্নঃ  নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত ?  প্রশ্নঃ  নিচের কোনটি বাংলা ‘ ধাতুর ‘ র দৃষ্টান্ত ?  ক.  কথ্ খ.  কহ্ গ.  গঠ্ ঘ.  বুধ্ উত্তরঃ  কহ্  ৷।  ব্যাখ্যাঃ  কিছু বাংলা ধাতু হলো – কহ্ , কাঁদ্ , কাট্ , জান্ , নাচ্  ইত্যাদি । অন্যদিকে কথ্ , গঠ্ , বুধ্ হলো সংস্কৃত ধাতু  । 

কোনটি ‘ জিগীষা ‘ র সম্প্রসারিত প্রকাশ ?

প্রশ্নঃ  কোনটি ‘ জিগীষা ‘ র সম্প্রসারিত প্রকাশ ?  ক.  জয় করিবার ইচ্ছা খ.  হনন করিবার ইচ্ছা গ.  যুদ্ধ করিবার ইচ্ছা ঘ.  জানিবার ইচ্ছা উত্তরঃ  জয় করিবার ইচ্ছা   ।  ব্যাখ্যাঃ  জয় করিবার ইচ্ছা –  জিগীষা । হনন করিবার ইচ্ছা – জিঘাংসা , যুদ্ধ করিবার ইচ্ছা – যুযুৎসা , জানিবার ইচ্ছা – জিজ্ঞাসা     । 

অর্ধচন্দ্র কথাটির অর্থ কি ?

প্রশ্নঃ  অর্ধচন্দ্র কথাটির অর্থ কি ?  প্রশ্নঃ  অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ কি ?  ক.  গলাধাক্কা দেওয়া  খ.  অমাবস্যা  গ.  কাছে টানা  ঘ.  কাস্তে উত্তরঃ  গলাধাক্কা দেওয়া  ।  ব্যাখ্যাঃ  ‘ অর্ধচন্দ্র ‘ কথাটির অর্থ – গলাধাক্কা দেওয়া । অমাবস্যার চাঁদ – দুর্লভ বস্তু  । 

মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে কি হবে ?

প্রশ্নঃ  মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে কি হবে ?  ক.  মন্ময় খ.  মৃন্ময় গ.  চিন্ময় ঘ.  তন্ময় উত্তরঃ  মৃন্ময়    ।  ব্যাখ্যাঃ  ‘ মৃত্তিকা দিয়ে তৈরি ‘ কথাটি সংকোচন করলে হবে – মৃন্ময়  । 

যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত ?

প্রশ্নঃ  যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত ? প্রশ্নঃ  যথারীতি কোন সমাস ?  ক.  দ্বিগু খ.  অব্যয়ীভাব গ.  বহুব্রীহি  ঘ.  দ্বন্দ  উত্তরঃ  অব্যয়ীভাব   ।  ব্যাখ্যাঃ  যথারীতি অব্যয়ীভাব সমাস । পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রধান্য থাকে , তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে । যেমন – রীতিকে অতিক্রম না করে = যথারীতি , বেলাকে অতিক্রান্ত = উদ্বেল , জীবন … Read more

অগ্নির সমার্থক শব্দ নয় ?

প্রশ্নঃ  অগ্নির সমার্থক শব্দ নয় ?  প্রশ্নঃ  অগ্নির সমার্থক শব্দ নয় কোনটি ?  ক.  বায়ুসখা  খ.  আবীর  গ.  বৈশ্বানর  ঘ.  বহ্নি উত্তরঃ  আবীর   ।  ব্যাখ্যাঃ  ‘অগ্নি ‘ শব্দের সমার্থক শব্দ হলো – বহ্নি , বায়ুসখা , বৈশ্বানর , পাবক , অনল , আগুন ইত্যাদি । অন্যদিকে ‘ আবীর ‘ শব্দের অর্থ সুগন্ধি , রঞ্জক দ্রব্য , অভ্রের … Read more

ইতরবিশেষ শব্দের অর্থ ?

প্রশ্নঃ  ইতরবিশেষ শব্দের অর্থ ?  প্রশ্নঃ  ‘ ইতরবিশেষ ‘ বলতে কি বোঝায় ?  ক.  অপদার্থ  খ.  পার্থক্য গ.  ভালো ঘ.  সত্যবাদী উত্তরঃ  পার্থক্য  ।  ব্যাখ্যাঃ  ‘ ইতরবিশেষ ‘ শব্দের অর্থ পার্থক্য । ‘ আমডা কাঠের ঢেঁকি ‘ বাগধারার অর্থ অপদার্থ    । 

গুদাম কোন ভাষার শব্দ ?

প্রশ্নঃ  গুদাম কোন ভাষার শব্দ ?  প্রশ্নঃ  গুদাম শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?  ক.  ফারসি  খ.  পর্তুগিজ গ.  আরবি ঘ.  ওলন্দাজ  উত্তরঃ  পর্তুগিজ    ।  ব্যাখ্যাঃ  গুদাম পর্তুগিজ ভাষার শব্দ । এছাড়াও আনারস , চাবি , আলপিন , আলমারি , পাউরুটি , বালতি  প্রভৃতি এ রকম শতাধিক বা তার বেশি  পর্তুগিজ শব্দ রয়েছে বাংলা ভাষায়  ৷ 

বাতাস এর সমার্থক শব্দ কি ?

প্রশ্নঃ  বাতাস এর সমার্থক শব্দ কি  ?  ক.  সমীর খ.  অনিল গ.  মরুৎ ঘ.  হাওয়া উত্তরঃ  উপরের সবগুলো   ।  ব্যাখ্যাঃ  বাতাস এর সমার্থক বা প্রতিশব্দঃ- ১.  হাওয়া  ২.  সমীরণ  ৩.  পবন ৪.  বায়ু ৫.  প্রভঞ্জন  ৬.  গন্ধবহ ৭.  মরুৎ ৮.  সমীর ৯.  অনিল ১০.  মারুত ১১.  বাত ১২.  বায়      প্রভৃতি    । 

ঢেউ শব্দের সমার্থক শব্দ কি ?

প্রশ্নঃ  ঢেউ শব্দের সমার্থক শব্দ কি   ?  ক.  কল্লোল খ.  বীচি  গ.  তরঙ্গ  ঘ. জোয়ার  উত্তরঃ  উপরের সবগুলো    ।  ব্যাখ্যাঃ  ঢেউ শব্দের সমার্থক বা প্রতিশব্দঃ- ১.  হিল্লোল ২.  কল্লোল ৩.  তরঙ্গ  ৪.  লহর ৫.  মহাতরঙ্গ  ৬.  লহরী  ৭.  বীচিমালা ৮.  ঊর্মি ৯.  জোয়ার  ১০.  বীচি  ১১.  উল্লোল ১২.  জলকল্লোল ১৩.  মহোর্মি ১৪.  তরঙ্গহিল্লোল ১৫.  দোলা ১৬.  … Read more